Tuesday, August 19, 2014

লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি



ব্যবসা অনেক ধরনের রয়েছে। ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ। 

 ক্ষুদ্র থেকে আরম্ভ করাই বুদ্ধিমানের কাজ হবে। এটাকে আমরা বলতে পারি Small Enterprise. যেহেতু আপনি ব্যবসা করার মনস্থির করেছেন, সেহেতু এখন প্রথম কাজ হচ্ছে ব্যবসা নির্বাচন করা। জগতে ব্যবসার অভাব নেই। নিচের লিস্টটি লক্ষ্য করুন।

উপরোক্ত লিস্ট হতে আপনি যেকোন ১টি বা ২টি প্রকল্প আরম্ভ করতে পারেন। ব্যবসা আরম্ভের ক্ষেত্রে কিছু পূর্বশর্ত রয়েছে। যেমন: আপনি যে ব্যবসাটি করতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে, কি পরিমান বিক্রয় করলে কত লাভ হতে পারে, কেন আপনি লোকসানে পড়তে পারেন, লোকসান নিরূপনের উপায় কি, পরিবহন ব্যবস্থা, প্রয়োজনীয় কাগজপত্র, মার্কেট পরিসংখ্যান, যারা ইতিপূর্বে এই ব্যবসার সাথে জড়িত তাদের মতামত, লোন সুবিধা ইত্যাদি। উপরোক্ত লিস্টের যেকোন প্রকল্পের আওতায় আপনি এসএমই (SME) লোন পাবেন। বাংলাদেশে বেশ কিছু ব্যাংক এসএমই (SME) লোন প্রদান করে থাকে। যেমন :-

1. Bank Al-Falah
2. Mutual Trust Bank Ltd.
3. Dhaka Bank Ltd.
4. Merchantile Bank Ltd.
5. Premier Bank Ltd.
6. One Bank Ltd.
7. Janata Bank Ltd.
8. Brac Bank Ltd.
9. City Bank Ltd.
10. Rajshahi Krishi Unnayan Bank
11. IFIC Bank Ltd.
12. Standard Chartered Bank Ltd.
13. Dutch-Bangla Bank Ltd.
14. Bank Asia Ltd.
15. AB Bank Ltd.
16. Industrial & Infrastructure Development Finance Company Limited

উল্লেখিত ব্যাংকগুলোর এসএমই (SME) শাখায় খোঁজ নিলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও এসএমই (SME) লোনের ব্যাপারে ব্যাংকগুলো কোন সমস্যা করলে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে পারেন।

এখন আপনি যদি আমার পরামর্শ চান, তাহলে আমি বলব আমদানী-রপ্তানী ব্যবসা হচ্ছে রাজকীয়। কোন কোন ক্ষেত্রে আপনি আমদানী-রপ্তানী ব্যবসা করতে পারেন, সেটা জানতে হলে আপনাকে যেতে হবে http://www.alibaba.com/ এ। এখানে আপনি বাম পাশের সাইড বারে অনেক ধরনের ব্যবসা ক্যাটাগরী দেখতে পাবেন। ওখানে যতগুলো লিস্ট রয়েছে ঠিক ততগুলো বা তদোর্ধ্ব ক্ষেত্রে আপনি আমদানী-রপ্তানী ব্যবসা করতে পারেন। বেছে নিন আপনার পছন্দেরটি, আর নেমে যান নিজের ব্যবসায়।

ব্যবসা আরম্ভ করতে হলে প্রথমেই আপনাকে কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। যেমন: আপনার দোকান ভাড়ার চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ, ব্যাংকে কোম্পানির নামে কারেন্ট এ্যাকাউন্ট, ভ্যাট সনদ, চেম্বার অফ কমার্স সনদ, ইনকর্পোরেটেড সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), এক্সপোর্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ইমপোর্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি। একজন ইন্ডাস্ট্রিয়াল ল’য়ার (উকিল/আইনজীবী) এর সাথে আলাপ করে আপনি কাগজপত্রগুলো করতে পারেন।

বিদেশী বায়ারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে
এছাড়াও আরো রয়েছে
  1. http://www.made-in-china.com
  2. http://www.indiamart.com
  3. http://www.dhgate.com,
  4. http://www.globalsources.com,
  5. http://www.ecplaza.net,
  6. http://www.exportpages.com,
  7. http://www.taiwantrade.com.tw
  8. http://www.tradekey.com
  9. http://www.ec21.com.

কর্পোরেট জগতে প্রোফেশনালদের সাথে যোগাযোগের জন্য আমার পছন্দ হচ্ছে  http://www.linkedin.com
এছাড়াও রয়েছে
  1.  http://www.xing.com,
  2. http://www.ryze.com
  3. http://www.econnect.entrepreneur.com,
  4. http://www.biznik.com ইত্যাদি।



বায়ারদের ইমেইল আইডি ও ফোন নম্বর খুঁজে বের করে যোগাযোগ করতে থাকুন। অনলাইনে নিজের প্রোডাক্ট আপলোড করুন। এক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হতে পারেhttp://www.behance.net/. আপনার কোম্পানীর প্রোফাইল তৈরী করে রাখুন, প্রোডাক্ট ক্যাটালগ/ব্রাউচার করুন। সবসময় ভিজিটিং কার্ড সঙ্গে রাখুন। মোবাইল ফোন ২৪ ঘন্টা চালু রাখুন। স্কাইপে, জিটক, ইয়াহু মেসেঞ্জার ও এমএসএন মেসেঞ্জারে আইডি খুলে রাখুন। সবচেয়ে ভালো হয় সকল তথ্যাদি দিয়ে যদি আপনি আপনার কোম্পানীর জন্য একটি ওয়েবসাইট খুলেন।

আশা করি উপরোক্ত তথ্যগুলো কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে। তাহলে আজই কর্পোরেট জগতে প্রবেশ করুন। যারা পোষাক, পাট শিল্প ও কেমিক্যাল ব্যবসায় বিনিয়োগ (Invest) করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

0 comments:

Post a Comment