Thursday, February 12, 2015

ইন্ডিয়ান ভিসার পাওয়ার টিপস

  Tourist Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে ঃ 
১.. একটি Valid Bangladeshi Passport ,যার Date Of expiry থাকতে হবে কমপক্ষে ১ বছর।
২.. এককপি ২'' গুন ২'' সাইজের সদ্যতোলা ছবি। এই ছবিটি আপনাকে ফর্ম পূরণ করার সময় স্ক্যান করে অনলাইনে দিয়ে দিতে হবে।
৩.. একটি.২ মাসের Bank Statement . ব্যালান্স সর্বনিন্ম ২০,০০০/- টাকা থাকতে হবে।
৪.. একটি কাউন্সিলর/চেয়ারম্যান এর সার্টিফিকেট।
৫.. একটি বিদ্যুৎ বিল/গ্যাস বিল/টেলিফোন বিল এর ফটোকপি।
৬.. একটি National Id Card এর ফটোকপি।
৭.. আপনার পেশা যদি ব্যাবসা হয় তবে ট্রেড লাইসেন্স এর কপি। ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য তাদের বাবা-মায়ের Bank Statement এবং অবশ্যই বাবা-মায়ের Appointment Date এর প্রিন্টকৃত ডকুমেন্টস সাথে দিতে হবে। কোনক্রমেই বাব-মায়ের Appointment Date এর আগে তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের Appointment Date হলে তা গ্রহন যোগ্য হবে না।
৮.. আপনি যখন Appointment Date  পাবেন তখন একটি প্রিন্টকৃত ডকুমেন্টস।
         Medical Visa জন্য আপনাকে যে কাগজপত্র দিতে হবে
বর্তমানে  Medical Visa জন্য কোন Appointment Date লাগে না। আপনি শুধু ওদের অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাকে ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে।
 
Online Form Fill Up Process
        প্রথমে আপনি Passport এর থেকে সব তথ্য নিয়ে Online এ একটি ফর্ম পূরণ করবেন। দেখুন কিভাবে...
ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্ক এ ধুকলে প্রথমে আপনি দেখতে পারবেন Online Visa Application ট্যাব। ওই ট্যাবে ক্লিক করলে আপনি একটি নতুন উইন্ডোতে চলে যাবেন সেখান থেকে আপনাকে পর্যায়ক্রমিক ভাবে দেখাচ্ছি

*** Country you are applying visa from থেকে Bangladesh সিলেক্ট করতে হবে।
*** তারপর Indian Mission থেকে আপনি যেই অফিস থেকে ভিসা নিবেন তা সিলেক্ট করতে হবে (ধরি ঢাকা)
*** তারপর Nationality থেকে Bangladesh সিলেক্ট করে দিন।
*** তারপর Date of Birth এ Applicant এর পাস্পোর্ট এ উল্লেখিত জন্মতারিখ দিন (০১/০১/২০০০)
       তারপর ইমেইল আইডি আপনার ইচ্ছা, দিতে পারেন আবার নাও দিতে পারেন।
*** তারপর Expected Date of Arrival থেকে আপনার কাংক্ষিত যাওয়ার তারিখ দিন। (ধরি ২০/০১/২০১৫)
এখানে বলে রাখা ভাল আপনাকে জানতে হবে যে আপনি যেদিন ইন্ডিয়া যেতে চাচ্ছেন Appointment date কি তার আগে না পরে? মানে হল ধরুন আপনি দিলেন ১০/০১/২০১৫ কিন্তু আপনি  Appointment date পেলেন ১৫/০১/২০১৫ তাহলে হবে না।
***  তারপর Visa Type থেকে সিলেক্ট করুন আপনি কোন ভিসার জন্য আবেদন করবেন (ধরি Tourist Visa).
 তারপর Access Code টি দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

******** স্টার চিনহিত জায়গা গুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে********

তারপর যে পেজ আসবে সেখান থেকে Passport এ দেয়া তথ্য গুলি খুব সাবধানে পূরণ করুন।
তারপর Save And Continue তে ক্লিক করুন।
তারপর যে পেজ আসবে সেখান থেকে খুব সাবধানে সব তথ্য পূরণ করুন।
তারপর Save And Continue তে ক্লিক করে  যে পেজ আসবে সেখানের সব তথ্য সাবধানে পূরণ করুন। ছবি দেয়ার জায়গাটিতে আপনার স্ক্যান করা ছবিটি আপলোড করে দিন।
তারপর Save And Continue তে ক্লিক করে পরবর্তি পেজ থেকে Verify and Continue তে ক্লিক করে আপনি যেখানে যেতে চান সেখানের তথ্য দিয়ে Continue তে ক্লিক করলে একটি Application Id পাবেন ওই আইডিটা সেভ করে রাখুন।
******************* Application Id টির মেয়াদ থাকবে ৫ দিন***********

কিছু Add-Ons

ফায়ারফক্স ব্যবহার করলে কিছু Add-Ons ব্যবহার করতে হবে। যেমন Auto Form, Show Selected images, Multifox .
*** Auto Form এর কাজ হল আপনার প্রবেশকৃত Application Id, Date Of Birth, Passport No সেভ করে রাখার জন্য।
*** Show Selected images এর কাজ হল আপনার  Access Code টি পরিবর্তনের জন্য।
*** Multifox এর কাজ হল একের অধিক উইন্ডো ওপেন করার জন্য।

Tuesday, August 19, 2014

লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি



ব্যবসা অনেক ধরনের রয়েছে। ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ। 

 ক্ষুদ্র থেকে আরম্ভ করাই বুদ্ধিমানের কাজ হবে। এটাকে আমরা বলতে পারি Small Enterprise. যেহেতু আপনি ব্যবসা করার মনস্থির করেছেন, সেহেতু এখন প্রথম কাজ হচ্ছে ব্যবসা নির্বাচন করা। জগতে ব্যবসার অভাব নেই। নিচের লিস্টটি লক্ষ্য করুন।

উপরোক্ত লিস্ট হতে আপনি যেকোন ১টি বা ২টি প্রকল্প আরম্ভ করতে পারেন। ব্যবসা আরম্ভের ক্ষেত্রে কিছু পূর্বশর্ত রয়েছে। যেমন: আপনি যে ব্যবসাটি করতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে, কি পরিমান বিক্রয় করলে কত লাভ হতে পারে, কেন আপনি লোকসানে পড়তে পারেন, লোকসান নিরূপনের উপায় কি, পরিবহন ব্যবস্থা, প্রয়োজনীয় কাগজপত্র, মার্কেট পরিসংখ্যান, যারা ইতিপূর্বে এই ব্যবসার সাথে জড়িত তাদের মতামত, লোন সুবিধা ইত্যাদি। উপরোক্ত লিস্টের যেকোন প্রকল্পের আওতায় আপনি এসএমই (SME) লোন পাবেন। বাংলাদেশে বেশ কিছু ব্যাংক এসএমই (SME) লোন প্রদান করে থাকে।